বাইডেনের কাছে আরও সহায়তা চাইলেন জেলেনস্কি
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৩-০৬ ১০:১৬:০৪
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডো বাইডেনকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশকে আরও সহায়তা এবং রাশিয়ার তেল আমদানিকে কালো তালিকাভুক্ত করার অনুরোধ জানিয়েছেন।
বাইডেনের সাথে টেলিফোনে কথোপকথনে এ অনুরোধ করেছেন বলে এক টুইটে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।
টুইটে জেলেনস্কি জানান, রাশিয়ার বিরুদ্ধে আর্থিক সহায়তা ও আরও নিষেধাজ্ঞা ও নিরাপত্তা দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।
জেলেনস্কি বলেন, জো বাইডেনের সঙ্গে আরেকটি কথোপকথন হয়েছে আমার। এজেন্ডায় নিরাপত্তা, ইউক্রেনের জন্য আর্থিক সহায়তা এবং রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা অব্যাহত রাখার বিষয়গুলো ছিল। খবর রয়টার্সের
মার্কিন নেতারা অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার সাহায্য প্যাকেজের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু হোয়াইট হাউস এখনও পর্যন্ত তেলের আমদানির ওপর নিষেধাজ্ঞার দাবি প্রত্যাখ্যান করেছে। এর ফলে মূল্যবৃদ্ধি হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়াও এই বর্ধিত দাম ইতোমধ্যে রেকর্ড মুদ্রাস্ফীতির ফলে ক্ষতিগ্রস্ত মার্কিন গ্রাহকদের আরও বেশি ক্ষতি করবে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














