ভারতে নিজেদের মধ্যে গোলাগুলিতে ৫ বিএসএফ নিহত
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৩-০৬ ১৪:৪৬:০১
ভারতে নিজেদের মধ্যে গোলাগুলিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পাঁচ জওয়ান নিহত হয়েছেন। এ সময় হামলাকারী জওয়ানও নিহত হন। তিনিই পথমে গুলি চালিয়ে ৪জওয়ানকে হত্যা করেছিলেন বলে শোনা যাচ্ছে।
রোববার (৬ মার্চ) সকালে ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য পাঞ্জাবের অমৃতসরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এবং এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, বিএসএফের নিহত পাঁচ জওয়ানের একজন রোববার সকালে অন্য সহকর্মীদের দিকে এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করলে ৪ জন নিহত হন। পরে অন্যদের গুলিতে হামলাকারী জওয়ানও নিহত হন।
এনডিটিভি বলছে, ক্যাপ্টেন সাতেপ্পা এস কে নামে এক বিএসএফ জওয়ান অন্যদের ওপরে প্রথমে হামলা চালিয়েছিলেন বলে শনাক্ত করা হয়েছে। এছাড়া হামলায় আরও এক বিএসএফ সদস্য আহত হয়েছেন এবং তার অবস্থাও আশঙ্কাজনক।সংবাদমাধ্যম বলছে, রোববার সকালে অমৃতসরের খাসা এলাকায় বিএসএফের মেসে গোলাগুলি ও প্রাণহানির এই ঘটনা ঘটে। ঘটনাস্থটি পাকিস্তানের ওয়াগা সীমান্ত ক্রসিং থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে অবস্থিত।
বিএসএফ কর্মকর্তারা জানিয়েছেন, নিজেদের মধ্যে গোলাগুলি ও হতাহতের ঘটনার খবর পেয়ে বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে এসেছেন। এছাড়া ঘটনার বিস্তারিত জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানিয়েচে বিএসএফ।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














