রূপালী ব্যাংকে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৩-০৮ ২১:১৪:০৪
নানা আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক লিমিটেড। ব্যাংকের প্রধান কার্যালয়ে কেক কেটে ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালন করা হয়।
ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ কেক কেটে দিবসটির উদ্বোধন করেন। এ সময় প্রশাসন ও মানব সম্পদ বিভাগের জিএম পারসুমা আলমসহ ব্যাংকের নারী কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
এছাড়াও ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর, মো. শওকত আলী খান ও খান ইকবাল হোসেন এবং জিএম মো. গোলাম মরতুজা, মো. হারুনুর রশীদ ও কাজী আবদুর রহমান উপস্থিত ছিলেন।
রূপালী ব্যাংকের নারী কর্মকর্তারা প্রশাসন ও মানবসম্পদ বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব অত্যন্ত সততা ও দক্ষতার সহিত পালন করছেন বলে অনুষ্ঠানে জানানো হয়। এছাড়াও ব্যাংকের অনেক গুরুত্বপূর্ণ শাখার শাখা প্রধান হিসেবেও নারী কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














