রাজধানীতে মাদক কেনা-বেচার দায়ে আটক ৫১

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৩-১০ ১২:১৩:৩২


রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৫৭৯১ পিস ইয়াবা, ৬২.২ গ্রাম, ৩০ কেজি ৭২৫ গ্রাম ৪০ পুরিয়া গাঁজা ও ৪ বোতল ফেন্সিডিল ও ১২টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধারমূলে জব্দ করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার (৯ মার্চ) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২ টি মামলা রুজু হয়েছে।