এসআইবিএলের ‘বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ড’ অর্জন
সান বিডি ডেস্ক আপডেট: ২০২২-০৩-১৩ ১৮:৩৫:২৬
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) ‘বেস্ট ইনোভেশন-ফাইন্যান্স ইনোভেশন ইন ব্যাংকস’ ক্যাটাগরিতে বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ড-২০২২ অর্জন করেছে।
সম্প্রতি ঢাকার লে মেরিডিয়ান হোটেলে বাংলাদেশ ইনোভেশন কনক্লেভ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপির কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম।
বাংলাদেশ থেকে পৃথিবীর নানা প্রান্তে ওয়েস্টার্ণ ইউনিয়নের মাধ্যমে মিনিটেই রেমিট্যান্স পাঠানোর সেবা উদ্ভাবনের জন্য সোশ্যাল ইসলামী ব্যাংককে এই পুরস্কার প্রদান করা হয়।
এই সেবার মাধ্যমে বিদেশে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীগণ, চিকিৎসার জন্য বিদেশগামী এবং বাংলাদেশে কর্মরত বিদেশিরা মুহূর্তেই রেমিট্যান্স প্রেরণ করতে পারবেন।
অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া এবং আন্তর্জাতিক বিভাগের প্রধান মো. আকমল হোসেন উপস্থিত ছিলেন।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














