ইউসিবির অডিট ও আইসিসি কনফারেন্স অনুষ্ঠিত
সান বিডি ডেস্ক আপডেট: ২০২২-০৩-১৬ ১৬:৪৪:৪৭
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) অডিট ও আইসিসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। কনফারেন্সের মূল লক্ষ্য ছিল আর্থিক ঝুঁকি প্রশমনে একটি কার্যকর নিরীক্ষা ও পরিপালন সংস্কৃতি গড়ে তোলা। সোমবার (১৪ মার্চ) ঢাকায় একটি হোটেলে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
কনফারেন্সে উপস্থিত ছিলেন ইউসিবি’র অডিট কমিটির চেয়ারম্যান জনাব আখতার মতিন চৌধুরী; ইউসিবি’র স্বতন্ত্র্য পরিচালক ড অপরুপ চৌধুরী; ইউসিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব আরিফ কাদরী; ইউসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব আইসিসিডি জনাব মোহাম্মদ খোরশেদ আলম এবং ইউসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি জনাব এ টি এম তাহমিদুজ্জামান এফসিএস সহ অডিট ও আইসিসিডির বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। বিজ্ঞপ্তি
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














