বঙ্গবন্ধু কাবাডি লিগের কো-স্পন্সর সাকিবের মোনার্ক মার্ট
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৩-১৯ ১৯:২৬:১১
বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি প্রতিযোগিতার দ্বিতীয় আসরের কো-স্পন্সর হয়েছে সাকিব আল হাসানের ই-কমার্স প্রতিষ্ঠান মোনার্ক মার্ট।
আট দলের এবারের আসরে অংশ নিয়েছে ইউরোপ থেকে ইংল্যান্ড, আফ্রিকা থেকে কেনিয়া, মধ্যপ্রাচ্য থেকে ইরাক, আসিয়ান থেকে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া এবং দক্ষিণ এশিয়া থেকে শ্রীলঙ্কা, নেপাল ও বাংলাদেশ।
গত জানুয়ারিতেই ই-কমার্স প্রতিষ্ঠান চালু করেছেন সাকিব আল হাসান। তার এই প্রতিষ্ঠানের নাম দেয়া হয়েছে মোনার্ক মার্ট। মোনার্ক হোল্ডিংসের অঙ্গ প্রতিষ্ঠান মোনার্ক মার্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সাকিব।
‘প্রচারেই প্রসার’- এই নীতি মেনেই এবারের বিপিএলে ফরচুন বরিশালেরও গোল্ড স্পন্সর হিসেবে ছিল প্রতিষ্ঠানটি। সাকিবের প্রতিষ্ঠান বাংলাদেশের বিপক্ষে সিরিজে আফগান দলের স্পন্সর স্বত্ত্বও কিনে নিয়েছিল।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














