রাশিয়ার হামলায় ইউরোপের অন্যতম বৃহত স্টিল কারখানা ধ্বংস
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৩-২০ ১৭:৫১:২১
ইউক্রেনের মারিউপোলে অবস্থিত আয়রন ও স্টিলের কারখানায় হামলা চালিয়েছে রাশিয়া।এটি আজোভস্টাল কারখানা নামে পরিচিত। তবে ইউক্রেনের আইন প্রণেতারা বলছেন, রাশিয়ার হামলায় ওই কারখানাটি ধ্বংস হয়ে গেছে। ইউরোপে সবচেয়ে বড় স্টিল কারখানার মধ্যে এটি অন্যতম। টেলিগ্রামে আজোভস্টালের মহাপরিচালক জানিয়েছেন, তার কারখানায় হামলা হয়েছে। তবে তখনও তিনি ক্ষয়ক্ষতির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি। তবে যুদ্ধ শুরু হওয়ায় আগেই কর্মীদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। ফলে প্রাণহানির বড় কোনো ঘটনা ঘটবে না বলেই আশা করা হচ্ছে।
মারিউপোলে এই স্টিলের কারখানাকে গুরুত্বপূর্ণ একটি সম্পদ হিসেবে দেখা হয়। আজ্ভ সাগরের পাড়ে অবস্থিত এই কারখানাটি। এটি একটি ছোট্ট শহর। কিন্তু রাশিয়ার কাছে কৌশলগত দিক দিয়ে এটি গুরুত্বপূর্ণ। কারণ, এর মাধ্যমেই দোনেৎস্ক ও লুহানস্কে যাওয়ার স্থল করিডোর আছে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














