করোনা: বিশ্বে এ পর্যন্ত মৃত্যু ছাড়িয়েছে ৬১ লাখ
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৩-২১ ০৯:২৩:১৩
বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৭ কোটি ৭ লাখ ৮৪ হাজার ৩১৩ জন মানুষ। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬১ লাখ ৪৭২ জনে।
সোমবার (২১ মার্চ) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়।
ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১ লাখ ১২ হাজার ২০৮ জন। একই সময়ে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন দুই হাজার ৮১৯ জন।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এসময়ে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন তিন লাখ ৩৪ হাজার ৭০৮ জন। একই সময়ে দেশটিতে মারা গেছেন ৩২৭ জন।
তারপর অত্যন্ত দ্রুতগতিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে প্রাণঘাতী এই ভাইরাসটি। পরিস্থিতি সামাল দিতে ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














