আজ আবারও আলোচনায় বসছে মস্কো-কিয়েভ

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৩-২১ ১৪:৪৫:৩৫


যুদ্ধবিরতির লক্ষ্যে মস্কো ও কিয়েভ আবারও অনলাইনে আলোচনা বসবে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক উপদেষ্টা।

সোমবার রাশিয়ান এবং ইউক্রেনীয় আলোচকরা তাদের অনলাইন আলোচনা চালিয়ে যাবে, ইউক্রেনস্কা প্রাভদা নিউজ এই তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।

ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো মাইখাইলোভিচ পডোলিয়াক বলেন, সোমবার অনলাইনে যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা চলবে।

তিনি বলেন, সমঝোতায় পৌঁছাতে নিবিড় প্রচেষ্টা চালানো হবে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, রাশিয়া হামলা চালানোর পর থেকে ইউক্রেনের ৯০২ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন এক হাজার ৪৫৯ জন। যদিও সংখ্যাটি আরও বেশি হতে পারে। এ পর্যন্ত ৩৩ লাখ মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়েছেন। আর ৬৫ লাখ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন।