গ্যাসের দাম নির্ভর করবে অর্থ বিভাগের ভর্তুকির ওপর

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৩-২৪ ১৬:০০:৫৭


বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘সারা বিশ্বে তেলের যে অবস্থা, দামের ঊর্ধ্বগতি; এলএনজির দাম বাড়ছে। জিনিসপত্রের দাম যে বেড়েছে তা মাথায় নিয়ে সামনে এগিয়ে যাওয়া আমাদের জন্য দুরূহ চিন্তার বিষয়। আশা করছি আমরা সামলাতে পারবো। এখনও আমরা বড় ধরনের কোনও সিদ্ধান্ত নেইনি। অর্থ বিভাগের ভর্তুকির ওপর নির্ভর করবে গ্যাসের দাম।’

আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) বিদ্যুৎ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গ্যাসের দামের বিষয়ে জানতে চাইলে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘গ্যাসের দাম বাড়বে কিনা তা বিইআরসি জানে। তারা শুনানি করছে। তবে আমরা সহনীয় পর্যায়ে রাখতে চাই। দামের বিষয় বিইআরসির ওপর নির্ভর করছে। এখন বিদ্যুতে সরকার কতটুকু বিনিয়োগ করবে সেটা সরকারের বিষয়। আমরা চাই স্থিতিশীল রাখার জন্য। এখন কতটা নিতে পারবে সরকার সেটা বিবেচ্য বিষয়। যদি আমাদের প্রস্তাব সবটুকু নেয়, তাহলে তো কথা নেই।’

সানবিডি/এনজে