চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যানের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৩-২৭ ১৫:৪১:০২


চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এলাকায় বৈদ্যুতিক  খুঁটিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে মো. শাহজাহান নামের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে।

আজ শনিবার (১৯ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে দুপুরে চান্দগাঁওয়ের টেকবাজার এলাকায় বৈদ্যুতিক খুঁটিতে কাজ করার সময় বিদ্যুৎস্পষ্টে খুঁটি থেকে পড়ে যান শাহজাহান।

এ বিষয়ে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির তদারককারী কর্মকর্তা পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, শনিবার দুপুরে কাজ করার সময় বিদ্যুৎস্পষ্টে হয়ে খুঁটি থেকে পড়ে গুরুতর আহত হন লাইনম্যান শাহজাহান।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। বিকেল সাড়ে পাঁচটার দিকে হাসপাতালের নিউরো সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সানবিডি/এনজে