জমজ ৪ নবজাতকের বেঁচে রইল একজন

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৩-২৭ ২১:০৮:৪৯


রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে একসঙ্গে জন্ম নেওয়া চার নবজাতকের মধ্যে একে একে ৩ জনই না ফেরার দেশে চলে গেলেন। রোববার (২৭ মার্চ) সকালে হাসপাতালের শিশু ওয়ার্ডে সবশেষ একজনের মৃত্যু হয়।

এ নিয়ে তিন নবজাতকের মৃত্যু হলো। বেঁচে থাকা একমাত্র নবজাতককে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শিশুদের চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক মনিকা মজুমদার বলেন, রোববার সকাল সাড়ে আটটার দিকে এক নবজাতক মারা গেছে। তিনি বলেন, ওই শিশুর ওজন ছিল ৭০০ গ্রাম। তাকে বাঁচানো যায়নি। তবে অন্য শিশুটি ভালো আছে। তার চিকিৎসা চলছে।

উল্লেখ্য, বিয়ের আট বছর পর কুড়িগ্রামের আদুরী বেগম আশা মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে রংপুর মেডিকেলে চার সন্তানের জন্ম দেন। চার শিশুরই ওজন ছিল কম। জন্মের ১৬ ঘণ্টা পর বুধবার দুপুরে প্রথমে ছেলে শিশুটির মৃত্যু হয়। এরপর বৃহস্পতিবার রাত ৮টার দিকে মৃত্যু হয় তিন মেয়ের একটির।