সড়কে কাজের সময় ট্রাকচাপায় নিহত ২ নির্মাণ শ্রমিক
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৩-২৭ ২১:২৬:৪২
ফেনীর দাগনভূঞা উপজেলায় সড়কের কাজ করার সময় ট্রাকচাপায় দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। রোববার (২৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
দাগনভূঞা থানার ওসি হাসান ইমাম জানান, আজ রোববার রাতে ঠিকাদারি প্রতিষ্ঠান এনডিই-এর শ্রমিকরা ফেনী-নোয়াখালী সড়কে ডিভাইডারের কাজ করছিলেন। এ সময় দাগনভূঞা থেকে ফেনীমুখী একটি ট্রাক হঠাৎ ওই দুই শ্রমিককে চাপা দেয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাক রেখে চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে নিহতদের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













