বিধ্বস্ত হয়ে শপিংমলে বিমান, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২২-০৩-২৯ ১৬:১৩:২১


মেক্সিকোর মোরেলস প্রদেশের একটি শপিংমলের ওপর ছোট বিমান আছড়ে পড়ার ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। সোমবারের (২৮ মার্চ) এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন।

কর্তৃপক্ষ জানায়, চার আরোহী নিয়ে গুয়েরেরো প্রদেশ থেকে রওয়ানা হয় বিমানটি। রাজধানী থেকে ৫৯ কিলোমিটার দক্ষিণে তেমিক্সকো শহরে বিধ্বস্ত হয় বিমানটি। চার আরোহীর তিনজনেরই মৃত্যু হয়। গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অপরজন। আহত হন শপিং মলে থাকা আরও ৪ জন।

এ ঘটনায় ফুয়েল ছড়িয়ে পড়ার আশঙ্কায় বিশেষ সতর্ক সাবধানতা অবলম্বন করতে হয় উদ্ধারকর্মীদের। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।