খুলনায় রিপন হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৩-২৯ ১৬:২৪:০৪
খুলনায় মাহিন্দ্রচালক শেখ ওহিদুর রহমান রিপন হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
হত্যা মামলার এই চার আসামি মাহিন্দ্র ছিনতাইয়ের অপরাধেও অভিযুক্ত। ছিনতাই ও দস্যুতার অপরাধে তাদের প্রত্যেককে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। সেই সঙ্গে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে খুলনা মহানগর অতিরিক্ত দায়রা ও জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান এই রায় দেন।
দণ্ডিতরা হলেন কিশোরগঞ্জের ইলচ্চা বাজারের সাদির চর গ্রামের মোহাম্মদ নূর ইসলাম, একই এলাকার জনি দাস, চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার ফল সমস্যা বাজার এলাকার রনি শিকদার এবং খুলনার বটিয়াঘাটা উপজেলার মোহাম্মদ মাসুদ রানা মোল্লা। সাজাপ্রাপ্ত আসামিরা সবাই পলাতক।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী কাজী সাব্বির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













