১৩তম ধাপে ভাসানচরের পথে আরও ১০৯৬ রোহিঙ্গা

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৩-২৯ ১৬:৪১:২৪


মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্ত্তচ্যুত কক্সবাজারের ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গাদের মধ্যে থেকে আরও ১০৯৬ জন নোয়াখালীর ভাসানচরের পথে রওয়ানা দিয়েছেন।

আজ মঙ্গলবার (২৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ১৩তম পর্বের প্রথম ধাপে উখিয়া ডিগ্রি কলেজ থেকে গাড়িযোগে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেন তারা।

কক্সবাজারস্থ ১৪ আর্মড ব্যাটালিয়নের(এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার মো. নাইমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২০টি বাসযোগে ক্যাম্পে আশ্রিত মোট ১০৯৬ জন রোহিঙ্গা দুপুরে ভাসানচরের পথে রওয়ানা দিয়েছেন।

সানবিডি/এনজে