রমজানে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহবান
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৩-২৯ ১৯:২৮:৩৮
আসন্ন পবিত্র রমজান ও চলমান গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বীর বিক্রম। আজ মঙ্গলবার (২৯ মার্চ) আসন্ন রমজান ও চলতি গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যুৎ, সচিব হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মাঝে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মাহবুব হোসেন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)-এর চেয়ারম্যান মাহবুবুর রহমান, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)-এর চেয়ারম্যান সেলিম উদ্দিন, পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের দফতর প্রধানরা উপস্থিত ছিলেন।
সভায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিদ্যুতের চাহিদা, বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন বিদ্যুৎ সচিব। জানানো হয়, চলতি গ্রীষ্মকালে পিক আওয়ারে ১৫ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা হতে পারে। গ্যাসের সম্ভাব্য চাহিদা ১ হাজার ৫০০ মিলিয়ন ঘনফুট হতে পারে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













