নারায়ণগঞ্জে কেমিক্যাল কারখানায় বিস্ফোরণ, ৯ জন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৩-৩০ ১০:৪৬:৩৯


নারায়ণগঞ্জের রুপগঞ্জ থানার গোলাকাইন্দা এলাকায় লিলি কেমিক্যাল কারখানায় বিস্ফোরণে ৯ জন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার  দিবাগত রাত সাড়ে বারোটায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

বিস্ফোলনে দগ্ধরা হলেন- বায়েজিদ (৩০), আকালু (৩৫), রোকন (২৫), খাদেমুল (২৬), সজীব (৩০), রিপন (২৮), মেহেদী (২১), রাসেল (২২) ও মুজাহিদ (২০)।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা এস এম আইয়ুব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে কেমিক্যাল কারখানায় বিস্ফোরণে দগ্ধ ৯ জন আমাদের এখানে এসেছেন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক সবারই জরুরি বিভাগের চিকিৎসা চলছে। কার কত শতাংশ দগ্ধ হয়েছে সে বিষয়ে পরে জানানো হবে।

সানবিডি/এনজে