এক সঙ্গে একমাসের বাজার না করার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৩-৩১ ২০:২৩:২৫


রমজানে নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে এক সঙ্গে একমাসের বাজার না করার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে মন্ত্রী একথা বলেন।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, টিসিবি’র কার্ড নিয়ে দুর্নীতিকারীদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। দুস্থদের এই পণ্য নিয়ে যারা ছিনিমিনি করবে তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে দেশের ৯৯ ভাগ মানুষ ফ্যামিলি কার্ডের সুফল পেয়েছেন। আসন্ন রমজান মাসে নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে এক সঙ্গে একমাসের বাজার না করারও আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী।

পরে মন্ত্রী মহানগর পুলিশ ও কমিউনিটি পুলিশিং আয়োজিত বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে অংশ নেন।

মহানগর পুলিশ কমিশনার মোহা. আবদুল আলীম মাহমুদ, পুলিশের রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক আসিব আহসান, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীসহ কমিউনিটি পুলিশিং কমিটির বিভাগীয় সভাপতি সুশান্ত ভৌমিকসহ জেলা ও মহানগর নেতারা এসময় উপস্থিত ছিলেন।

এএ