ডা: ইউনুস মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৪-২৪ ১৪:৪২:৪৬
পবিত্র রমজান উপলক্ষে অসহায় গরীর দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ডা: ইউনুস মিয়া ফাউন্ডেশন। অর্ধশত মানুষের মাঝে চাল, ডাল, তেল, লবন, পেঁয়াজ এবং নগদ অর্থসহায়তা দেয়া হয়।
শনিবার (২৩ এপ্রিল) চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বিরামপুরে ডা: ইউনুস মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে এসব খাদ্যসামগ্রী বিতরন করা হয়।
এসময় স্থানীয় চেয়ারম্যান শাহজাহান মাস্টার, স্থানীয় ইউপি সদস্য মো: আবু তাহের, মাওলানা ইব্রাহীম খলিল, অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম, মাওলানা বেলাল বিন মোস্তফা কামাল এবং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো: শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রয়াত বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ব্যক্তিত্ব ডা: মো: ইউনুস মিয়ার মতো সমাজ সেবায় একালার সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। গরীব দুখী মানুষের পাশে দাঁড়াতে হবে। তাহলেই সুন্দর একটি সমাজ বিনির্মাণ করা সম্ভব হবে।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













