এনসিসি ব্যাংকের ডিএমডি হলেন আশেক রহমান

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৪-২৭ ২৩:৪৭:৫৩


এম আশেক রহমান এনসিসি ব্যাংক লিঃ এর উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি লাভ করেছেন। পদোন্নতির পূর্বে তিনি সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পদে উক্ত ব্যাংকের হেড অব আইসিসি, ল’ ডিভিশন ও স্পেশাল এ্যাসেট ম্যানেজমেন্ট (এসএএম) এর ইন-চার্জ হিসেবে দায়িত্বরত ছিলেন। এনসিসি ব্যাংকে যোগদানের পূর্বে তিনি সিটি ব্যাংক এনএ এর চীফ কান্ট্রি কমপ্লায়েন্স অফিসার এবং ক্যামেলকো হিসাবে দায়িত্ব পালন করেন।

এম আশেক রহমান ব্যাংকিং এবং টেলিকমিউনিকেশন উভয় সেক্টরে আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন একজন গতিশীল ব্যক্তিত্ব। ২৫ বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন এম রহমান দেশী ও ভিনদেশীয় ব্যাংকিং পরিমন্ডলে ও বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন তন্মধ্যে সিটি ব্যাংক এনএ, ঢাকা, বাংলাদেশ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ (কান্ট্রি হেড অব ফাইন্যান্সিয়াল ক্রাইম কমপ্লায়েন্স এন্ড এমএলআরও), ব্র্যাক ব্যাংক লিঃ (হেড অব রেগুরেটারী এন্ড ইন্টারনাল কন্ট্রোল), ওয়ারিদ কঙ্গো এসএ (প্রবাসী), ব্রাজাভিল কঙ্গো (হেড অব পিএমও এন্ড কোয়ালিটি এ্যাসুরেন্স ম্যানেজমেন্ট লেভেল), থারাল্ডসন প্রপাটি ম্যানেজমেন্ট ইনক. ইউএসএ (অডিট ম্যানেজার) উল্লেখযোগ্য।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (সম্মান) এবং এমএসএস ডিগ্রী অর্জন করেন। এছাড়া ওকলাহোমা সিটি ইউনির্ভাসিটি থেকে এমবিএ (ফিন্যান্স এন্ড আইটি) এবং আইসিএ ইউনির্ভাসিটি অব ম্যানচেস্টার (ইউএসএ) থেকে সিএএমএস (ডিস্টিনশন) সম্পূন্ন করেন। তিনি ইউনির্ভাসিটি অব ম্যানচেস্টার (ইউকে) থেকে ট্রেড বেসড্ মানিলন্ডারিং এ আইসিএ করেন এবং এসিএমএস, ইউএসএ কর্তৃক একজন চীফ এন্টি মানি লন্ডারিং বিশেষজ্ঞ। ওকলাহোমা স্টেট ইউনির্ভাসিটি, স্টীলওয়াটার, যুক্তরাষ্ট্র থেকে একাউন্টিং-এ এমএসএ করেছেন। এছাড়াও, তিনি তিনি ইউনির্ভাসিটি অব লন্ডন থেকে এলএলবি করছেন।

এম রহমান তাঁর অসামান্য পেশাগত অভিজ্ঞতা ও বর্ণময় কর্মজীবনে অনেক পুরষ্কার লাভ করেছেন তন্মধ্যে ব্র্যাক ব্যাংক লিঃ কর্তৃক ডিপার্টমেন্টাল কমিটমেন্ট এ্যাওয়ার্ড-২০১০ এবং ব্যাংক ভ্যালুস এ্যাওয়ার্ড-২০১১, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কর্তৃক ব্যালেন্সড্ স্কেল এ্যাওয়ার্ড-২০১৫, সিটি ব্যাংক এনএ কর্তৃক ম্যানেজিং ডিরেক্টর রিকোগনীশন এ্যাওয়ার্ড-২০১৭, আইটি এবং টেলকো প্রকল্পগুলো চালু করার জন্য বিশেষ পুরস্কার এবং বাংলাদেশ ব্যাংক এর আইটি অডিট ম্যানুয়াল প্রণয়নের জন্য গর্ভনরের বিশেষ পুরষ্কার উল্লেখযোগ্য।

এএ