সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন
প্রকাশ: ২০১৬-০২-২৩ ১৫:২১:১৮
দেশের উভয় স্টক এক্সচেঞ্জে আজ মঙ্গলবার সূচকের উর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। লেনদেনের সঙ্গে বেড়েছে সব ধরনের সূচক। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫৫৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে প্রায় ৩৭ কোটি টাকার। উভয় স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, আজ ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৭টি কোম্পানির। আর দর কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টির। আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৫৫৯ কোটি টাকার। যা গতকাল লেনদেন ছিল ৪৬৮ কোটি টাকার।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৯৮ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১২৮ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৭৫ পয়েন্টে।
সিএসইতে লেনদেন হয়েছে ৩৬ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার। এদিন সিএসই সার্বিক সূচক ৮০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২২৯ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













