বাসচাপায় পুলিশ সদস্যের প্রাণহানী
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৫-০৮ ১৬:১৭:২৭
মৌলভীবাজার ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুরে বাসচাপায় রাকিব আলী রানা নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই পুলিশ সদস্য।
আজ রোববার ভোরে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে মুক্তিযোদ্ধা চত্বরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সিলেট থেকে আসা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে শেরপুর চত্বরে দায়িত্বরত পুলিশ সদস্যদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও দুজন আহত হন। এ ঘটনার সময় একই স্থানে দুটি ট্রাকের মধ্যেও সংঘর্ষ হয়।
নিহত রাকিব আলী রানার বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার এলাকায়। আহত অপর দুই পুলিশ সদস্যরা হলেন— কামরানুর রহমান ও আনিস আহমেদ। আহতরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াসিনুল হক বলেন, আমাদের একজন পুলিশ সদস্য নিহত ও দুজন আহত হয়েছেন। রাতের ডিউটিতে থাকা শেরপুর পুলিশ ফাঁড়ির কনস্টেবল তারা। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













