সেপটিক ট্যাংক থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৫-০৮ ১৭:৩২:৪৬


নোয়াখালীর সদর উপজেলায় সেপটিক ট্যাংক থেকে অজ্ঞাত এক যুবকের (৩৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৮ মে) দুপুরে উপজেলার কালাদরাপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর চাকলা গ্রামের খোনার মসজিদ সংলগ্ন চুটকি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কালাদরাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত উল্যাহ সেলিম বলেন, ‘আজ পচা গন্ধ পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেপটিক ট্যাংক থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে কেউ তাকে হত্যা করে মরদেহ এখানে ফেলে যায়।’

সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন বলেন, ‘এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। লাশের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’