সাউথইস্ট ব্যাংকের পর্ষদ সভা ২ মার্চ
প্রকাশ: ২০১৬-০২-২৪ ১৫:২৪:০৬
পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হবে আগামী ২ মার্চ। ওই দিন বিকেল সাড়ে ৩টায় এ সভা হবে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
বৈঠকে কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৯ (১) অনুযায়ী সভাটি করবে।
কোম্পানিটি ২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













