টাঙ্গাইলে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৫-১০ ১৬:০৭:৩৩
টাঙ্গাইলের পৌর শহরের আশেকপুরে নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকির কুপের কাজ করার সময় মাটিচাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।
মঙ্গলবার (১০ মে) দুপুরে পৌর শহরের আশেকপুর ইন্দিরা পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল পালপাড়া গ্রামের অনাথ পালের ছেলে নিধন পাল (৪৫) ও ঝুটু পালের ছেলে আনন্দ পাল (৫৫)। আহতরা হলেন- একই গ্রামের মিলন পাল, নওসুনি পাল ও বিমল পাল।
স্থানীয়রা জানায়, সকালে বাসাইল উপজেলার কাশিল গ্রামের অলি, জিহাস ও নজরুল এই তিনজন মালিকের একটি নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকির জন্য মাটি খনন করছিলেন নিধন পাল ও আনন্দ পালসহ আরও তিনজন শ্রমিক। এদের মধ্যে তিনজন মাটির উপরে কাজ করছিলেন। বাকি দুজন শ্রমিক ১২-১৩ ফুট নিচে কুপ খনন করছিলেন। তখন হটাৎ করেই নিধন পাল ও আনন্দ পাল মাটি চাপা পড়ে। এ সময় স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে মাটি দুজনকে উদ্ধার করে।
এ বিষয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রেজাউল করিম জানান, আশেকপুর ইন্দিরা পাড়া এলাকায় নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের কাজ করার সময় চারপাশ থেকে মাটি চাপা পড়ে নিধন পাল ও আনন্দ পালের উপরে। ঘটনাস্থলে এসে কুপের গভীরতা বেশি হওয়ায় ভেকু দিয়ে মাটি সরিয়ে মৃত দুজনকে উদ্ধার করা হয়।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













