ব্যাংক এশিয়ার চেয়ারম্যান পুনর্নির্বাচিত
সান বিডি ডেস্ক আপডেট: ২০২২-০৫-১০ ১৬:৩২:০১
ব্যাংক এশিয়ার চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হয়েছেন আ. রউফ চৌধুরী। সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংকের ৪৭৩তম পরিচালনা পর্ষদের সভায় তাকে চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত করা হয়।
আ. রউফ চৌধুরী ব্যাংক এশিয়ার প্রধান উদ্যোক্তা। তিনি র্যাংগস গ্রুপ ও সি রিসোর্সেস গ্রুপের চেয়ারম্যান। একই সঙ্গে তিনি দেশের সর্বাধিক প্রচারিত ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর অন্যতম পরিচালক। তিনি পরিবহন, ওষুধ, অবকাঠামো, তথ্যপ্রযুক্তি, ব্যাংকিং, গভীর সমুদ্রে মৎস্য আহরণসহ বিভিন্ন সেক্টরে প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, যেগুলো দেশের কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে।
এ ছাড়া তিনি চার বছর বাংলাদেশ বাস্কেটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন। ২০ বছরেরও বেশি সময় ধরে তিনি কুর্মিটোলা গলফ ক্লাবের নির্বাহী সদস্য।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














