শিমুলিয়া নৌরুটে লঞ্চ- স্পিডবোট- ফেরি সচল

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৫-১১ ১৪:২৯:১৯


দেশের দক্ষিণ বঙ্গের অন্যতম প্রবেশদ্বার মাদারীপুর শিবচরের বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে লঞ্চ- স্পিডবোট- ফেরি চলাচল সচল করা হয়েছে। বুধবার (১১মে) বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি বাংলাবাজার ফেরি ঘাটের ম্যানেজার সালাউদ্দিন আহমেদ।

বিআইডব্লিউটিএ বাংলাবাজার লঞ্চ ঘাটের সহকারী ট্রাফিক ইন্সপেক্টর মো. ফরিদ জানান, বৈরী আবহাওয়ার কারণে মঙ্গলবার দুপুরের পর থেকে এই নৌরুটে নৌ-দুর্ঘটনা এড়াতে লঞ্চ- স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছিলো।

পরবর্তীতে অবস্থা স্বাভাবিক হওয়ায় বুধবার (১১ মে) সকাল থেকে আবার এই নৌরুটে লঞ্চ- স্পিডবোট চলাচল শুরু করা হয়। বর্তমানে এই নৌরুট দিয়ে চলাচল স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, এই রুটে গতকাল মঙ্গলবার (১০ মে) ঝড়ো বাতাসের কারণে দুপুরের পর থেকে এই নৌরুটের সকল লঞ্চ -স্পিডবোট ও ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বুধবার (১১মে) আবহাওয়া ভালো হওয়ার সকাল থেকেই নৌযান চলাচল স্বাভাবিক হয়।