শ্রীলঙ্কায় ডিআইজিকে বেধড়ক পিটুনি, গাড়ি ভাঙচুর
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৫-১১ ১৬:১১:২৪
শ্রীলঙ্কায় বিক্ষোভকারীদের হামলার শিকার হয়েছেন দেশটির পুলিশের জ্যেষ্ঠ ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) দেশবন্ধু টেনাকুন। বিক্ষোভকারীরা তার গাড়িও ভাঙচুর করেছে। গতকাল মঙ্গলবার রাজধানী কলম্বোর বেইরা হ্রদের কাছে এ ঘটনা ঘটে। খবর টাইমস নাউ নিউজের।
শ্রীলঙ্কা পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, দেশবন্ধুকে জরুরি চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।
কলম্বোর গ্যালে ফেস এলাকায় শান্তিপূর্ণ বিক্ষোভে হামলা ঠেকাতে ব্যর্থতা নিয়ে উত্তেজিত জনতা টেনাকুনকে প্রশ্ন করেছিল। এর পরেই তার ওপর হামলা করে বিক্ষোভকারীরা।
এদিকে, মঙ্গলবার দেশটির পুলিশ সদর দফতর জানিয়েছে, গ্যালে ফেসের গোটাগোগামায় শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর হামলার তদন্ত পরিচালনা করার জন্য অপরাধ তদন্ত বিভাগকে দায়িত্ব দেয়া হয়েছে। ওই হামলার ঘটনায় অন্তত সাত জন নিহত এবং ২৩১ জন আহত হয়েছেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














