নতুন মন্ত্রিসভা গঠন করছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৫-১২ ১৩:১২:২১


চলতি সপ্তাহে শ্রীলঙ্কায় নতুন প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা নিয়োগ করবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।

গোতাবায়ার বড় ভাই ও সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে দেশটিতে মারাত্মক সহিংসতার মধ্যে পদত্যাগ করেন।

গোতাবায়া রাজাপাকসে বলেন, নতুন প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা ২২৫ আসনের সংসদে সংখ্যাগরিষ্ঠদের মধ্য থেকে হবে। সংসদকে আরও ক্ষমতা দেওয়ার জন্য তিনি সাংবিধানিক সংস্কার আনবেন বলেও জানান।

বুধবার এক বিবৃতিতে গোতাবায়া বলেন, বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং দেশ যাতে নৈরাজ্যের দিকে না যায়, সেই সঙ্গে স্থগিত সরকারের কার্যাবলী চলমান রাখতে নতুন সরকার গঠনের পদক্ষেপ নিচ্ছি।

এদিকে শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেছেন, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে না আসলে তিনি কয়েক সপ্তাহের মধ্যে পদত্যাগ করবেন।

সূত্র : আলজাজিরা