চীনে উড্ডয়নের সময় বিমানে আগুন, আহত ৩৬
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৫-১২ ১৩:২১:১২
চীনের পশ্চিমাঞ্চলে উড্ডয়নের সময় তিব্বত এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী প্লেনে আগুন ধরে যায়। তবে এ ঘটনায় কেউ মারা না গেলেও ৩৬ জন যাত্রী সামান্য আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ মে) চীনের সিভিল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন একথা জানিয়েছে।
জানা গেছে, স্থানীয় সময় সকাল ৮টার দিকে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চংকিং বিমানবন্দর থেকে তিব্বতের নাংচি বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিকে রানওয়েতে যায় তিব্বত এয়ারলাইন্সের বিমান এসই এ৩১৯ মডেলের প্লেনটিতে। এ সময় বিমানটির একটি ইঞ্জিনে আগুন ধরে যায়। ফলে পাইলটরা বিমানটির উড্ডয়ন বাতিল করেন।
তিব্বত এয়ারলাইন্সের এক বিবৃতিতে জানানো হয়, বিমানটিতে সে সময় ১১৩ জন যাত্রী এবং ৯ জন ক্রু ছিলেন। যাত্রীদের সবাই নিরাপদে আছেন।
চীনের সিভিল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানায়, আগুন লাগার পরপরই সব যাত্রীদের নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়। সামান্য আহত হওয়া ৩৬ যাত্রীকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
সূত্র: রয়টার্স, এনডিটিভি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














