মেয়ের সঙ্গে অভিমান করে স্কুলশিক্ষিকার আত্মহত্যা
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৫-১৪ ১২:৫৪:১৭
নেত্রকোণায় মেয়ের সঙ্গে অভিমান করে গলায় ফাস নিয়ে আত্মহত্যা করেছেন মেহেরুন্নেছা নেলির (৩৫) নামের এক স্কুলশিক্ষিকা। তিনি কেন্দুয়া উপজেলার জয়কা সাতাশি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক।
শুক্রবার (১৩ মে) রাত ১১টার দিকে কেন্দুয়া পৌরশহরের আরামবাগ ওই শিক্ষিকার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের আত্মীয় আসাদুল করিম মামুন জানান, নিহত মেহেরুন্নেছা নেলির বড় ভাইয়ের ফোন পেয়ে বাসায় যাই। দরজা ভেঙে রুমে ঢুকে দেখি সে ফ্যানের সাথে ঝুলে আছে। এসময় নিহতের দশম শ্রেণি পড়ুয়া মেয়েকে এক রুমে ও স্বামীকে আরেক রুমে আটকে রেখে তিনি আত্মহত্যা করেছেন বলে জানান মামুন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহাবুবুর রহমান জানান, নিহত মেহেরুন্নেছা নেলি রাতে দশম শ্রেণি পড়ুয়া মেয়ের সাথে রাগারাগি করে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













