খারকিভ শহর থেকে রুশ সেনা প্রত্যাহার
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২২-০৫-১৪ ১৭:৪০:৪১
রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধের মধ্যে ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে যে, রুশ সৈন্যরা খারকিভ শহর থেকে সেনা প্রত্যাহারের দিকে মনোনিবেশ করেছে। খারকিভের মেয়র জানিয়েছেন, রুশ সৈন্যরা খারকিভ থেকে অনেক দূরে সরে গেছে।
বিবিসি জানিয়েছে, এ ঘটনাকে ইউক্রেনের এক প্রকার জয় হিসেবে দেখছেন যুক্তরাষ্ট্রের একজন থিঙ্ক ট্যাঙ্ক। খবর বিবিসি।
এ বিষয়ে ইউক্রেনের সশস্ত্র বাহিনী ফেসবুকে পোস্টে জানিয়েছে, রাশিয়ার ‘প্রধান লক্ষ্য হলো দোনেৎস্ক, লুহানস্ক এবং খারসনে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। অস্থায়ীভাবে দখলকৃত ইউক্রেনীয় ক্রিমিয়ার সঙ্গে স্থল করিডোরের স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যও রয়েছে তাদের।
ইউক্রেনের সেনাপ্রধানের মুখপাত্র জানিয়েছেন, সেখানে আমাদের অন্যতম প্রচেষ্টা হবে খারকিভ শহর থেকে দখলদার বাহিনীকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা।
রয়টার্সের সাংবাদিকরা জানান, ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের ওই শহর প্রায় দুই সপ্তাহ ধরে শান্ত রয়েছে।
সূত্র: বিবিসি
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














