৯১৬৮ লিটার সয়াবিন জব্দ,লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৫-১৪ ১৭:৪৮:২৮


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজারে অবৈধভাবে তেল মজুদ রাখায় মেসার্স সালাউদ্দিন স্টোর থেকে ৯১৬৮ লিটার সোয়াবিন তেল জব্দ ও ১ লাখ টাকা জরিমানা আদায় করেছে মৌলভীবাজার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ শনিবার ১৪ মে সকাল সাড়ে ১০টায় মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমীন এ অভিযান পরিচালনা করেন। জব্দকৃত তেল তাৎক্ষণিক উপস্থিত জনগণের মাঝে বোতলের গায়ের মূল্যে বিক্রি করা হয়।

জানা গেছে, মুন্সিবাজারের মেসার্স সালাহ উদ্দীন স্টোরে বিপুলপরিমাণ ভোজ্যতেলের অবৈধ মজুদ আছে- এমন সংবাদ পেয়ে  শনিবার সকালে মো. আল আমীনের নেতৃত্বে র‌্যাব-৯ এর সহযোগিতায় অভিযান চালানো হয়।

সানবিডি/এনজে