ভুট্টা খেত থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৫-১৫ ১৫:৫১:৪৬


লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ফারজিনা আক্তার (১৩) নামে এক শিক্ষার্থীর মরদেহ ভুট্টা খেত থেকে উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৫ মে) সকালে পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ককোয়াবাড়ি গ্রামে স্থানীয় লোকজন ওই এলাকার একটি ভুট্টা খেতে ফারজিনার মরদেহ দেখে পুলিশকে খবর দেয়।

ফারজিনা আক্তার ওই এলাকার আব্দুর রহমানের মেয়ে ও স্থানীয় একটি বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা এখনও জানা না গেলেও স্থানীয়দের অভিযোগ তাকে ধর্ষণের পর হত্যা করা হতে পারে।

পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক জানান, ওই এলাকায় ভুট্টা খেতে আব্দুর রহমানের মেয়ে ও ৭ম শ্রেণির শিক্ষার্থী ফারজিনা আক্তারের মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। আমি এই মাত্র ঘটনাস্থলে এসেছি। ভুট্টা খেতে পানি থাকায় মরদেহটি উদ্ধারে একটু বিলম্ব হচ্ছে। সুরতহাল রিপোর্টের পর জানা যাবে।