হবিগঞ্জে অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ২

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৫-১৭ ১৫:৩৩:০৫


হবিগঞ্জের নবীগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশাচালকসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রুখনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে অটোচালক ঘটনাস্থলেই প্রাণ হারান আর হাসপাতালে নেওয়ার পথে এক নারীর মৃত্যু হয়।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমেদ জানান, দুপুর সাড়ে ১২টার দিকে রুখনপুর এলাকায় অটোরিকশাটি রাস্তার পাশে থামিয়ে যাত্রী নামাচ্ছিলেন। এ সময় একজন যাত্রী ছাড়া বাকি যাত্রীরা অটো থেকে নেমে চলে যান। এ সময় হঠাৎ করে একটি বাস অটোটিকে পেছন থেকে ধাক্কা দিলে একজন পুরুষ ঘটনাস্থলেই মারা যান। আর এক নারী হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান।

সানবিডি/এনজে