কুমিল্লা সিটিতে রিফাত-সাক্কুসহ ৬ জনের মনোনয়নপত্র জমা
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৫-১৭ ১৯:১৩:৪২
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত, বর্তমান মেয়র ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক সাক্কুসহ ছয় জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মঙ্গলবার (১৭ মে) ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এ জন্য আজ বেলা ১১টার দিকে মনিরুল হক সাক্কুর পক্ষে তার ছোট ভাই মো. কাইমুল হক এবং দুপুর ২টায় দিকে আরফানুল হক রিফাত নিজেই মনোনয়নপত্র জমা দেন।
রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী জানান, কুমিল্লা সিটিতে এ পর্যন্ত মেয়র পদে মোট ৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, ১৭ মে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ১৯ মে মনোনয়নপত্র বাছাই, ২৬ মে প্রত্যাহার, ২৭ মে প্রতীক বরাদ্দ এবং ১৫ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













