শ্রীলঙ্কায় দুই এমপিকে গ্রেপ্তার করেছে সিআইডি

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৫-১৭ ১৯:৫৪:৩১


সম্প্রতি শ্রীলঙ্কায় সরকারবিরাধী শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচী পালিত হয়। সেই বিক্ষোভে হামলা চালানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে শ্রীলঙ্কার ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) শ্রীলঙ্কা পোডুজানা পেরামুনা (এসএলপিপি) দলের দু’জন এমপি- সনৎ নিশান্থ এবং মিলান জয়াতিলেকে’কে গ্রেপ্তার করেছে।  এ খবর দিয়েছে অনলাইন সিলন টুডে।

এতে বলা হয়, সনৎ নিশান্থকে আজ মঙ্গলবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে। সিআইডির আরেকটি সূত্র এমপি মিলানকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছে। গত সপ্তাহে সোমবার সরকারবিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে হামলা চালানোর সঙ্গে তারা জড়িত বলে অভিযোগ আছে। ওই হামলার পর বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। হামলা-পাল্টা হামলা চলতে থাকে। বেশ কয়েকজন মন্ত্রী, এমপির বাড়িতে অগ্নিসংযোগ করে উত্তেজিত জনতা। এক পর্যায়ে পদত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দ রাজাপাকসে তার বাসভবন থেকে পালিয়ে যান। সহিংসতায় নিহত হন কমপক্ষে ৯ জন।

সানিবিডি/এনজে