১৬০০ টন গমসহ লাইটার জাহাজ ডুবি

জেলা প্রতিনিধি আপডেট: ২০২২-০৫-১৮ ২১:৪২:১৩


চট্টগ্রাম বন্দরের বহিনোঙ্গরে ১৬০০ টন গম নিয়ে ঢাকায় যাওয়ার পথে ‘এম ভি তামিম’ নামে একটি লাইটার জাহাজ ডুবে গেছে।

বুধবার (১৮ মে) বিকেলে সমুদ্রে চলমান থাকা অবস্থায় তলা ফেটে জাহাজটি ডুবে যায়। তবে অন্য জাহাজের সহায়তায় রক্ষা পেয়েছেন ডুবে যাওয়া জাহাজের ১২ নাবিক।

ডুবে যাওয়া জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান সমতা শিপিংয়ের কর্মকর্তা জামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘এম ভি তামিম’ নামের ওই জাহাজ ১৬০০ টন গম নিয়ে ঢাকা যাচ্ছিল। পথিমধ্যে সমুদ্রের নিচে অজ্ঞাত বস্তুর সঙ্গে ধাক্কা লেগে তলা ফেটে যায়। এতে পানি ঢুকে জাহাজটি ডুবে যায়। এ সময় পাশে থাকা আরেকটি জাহাজ ডুবন্ত জাহাজের নাবিকদের উদ্ধার করেছে।