হবিগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৫-১৯ ১০:৪৭:১৯
হবিগঞ্জের আজমিরীগঞ্জে বজ্রপাতে অজিত সুত্রধর (৩৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এছাড়া, আহত হয়েছেন আরেক নারী।
বুধবার (১৮ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া অজিত সূত্রধর উপজেলার বিরাজ গ্রামের সুকুমার সূত্রধরের ছেলে।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় ঝড় ও বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। এ সময় অজিত সূত্রধর বাড়ির পাশে গেলে বজ্রপাতে আহত হন। পরে তাকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শরীফ উদ্দিন জানান, বজ্রপাতে নিহত ব্যক্তির পরিবারকে সরকারি সহায়তা দেওয়া হবে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













