লুহানস্কে রুশ বাহিনীর গোলাবর্ষণ,নিহত ৪
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৫-১৯ ১৬:০১:৫৪
ইউক্রেনের লুহন্সক অঞ্চলের সেভেরোদোনেৎস্কে রুশ বাহিনীর গোলাবর্ষণে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন বলে জানিয়েছেন ওই অঞ্চলের গভর্নর সেরহে হাইদাই।
আজ বুধবার রুশ বাহিনীর হামলার এ তথ্য সংবাদমাধ্যমকে তিনি নিশ্চিত করেন। খবর আলজাজিরার।
সেরহে হাইদাই বলেন, সেভেরোদোনেৎস্কে বুধবার খুব সকাল থেকেই গোলাবর্ষণ করা হয়েছিল। কিছু জায়গায় শক্তিশালী গোলাগুলির কারণে উদ্ধারকারীরা দুই ঘণ্টা ধরে আগুন লাগার জায়গায় যেতে পারেনি। হামলায় অন্তত আটটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও বলেন, লাগাতার হামলায় চারজন নিহত, আরও তিনজন আহত হয়েছে। সকালে শহরের পুরানো জেলাগুলোতে এই গোলাবর্ষণ ঘটে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














