ন্যাটো প্রধানের সঙ্গে এরদোয়ানের ফোনালাপ
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৫-২২ ১৬:৩৪:২৭
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গের সঙ্গে টেলিফোনে কথা। ন্যাটো প্রধানকে তিনি বলেছেন, সুইডেন এবং ফিনল্যান্ড ন্যাটোর সদস্য হওয়ার বিষয়টি সমর্থন করার আগে আঙ্কারার উদ্বেগের সমাধান করতে হবে।
তিনি আরো বলেছেন, এর ব্যত্যয় ঘটলে সুইডেন ও ফিনল্যান্ড ন্যাটো জোটের সদস্য হওয়ার বিষয়টি ইতিবাচকভাবে দেখবে না তুরস্ক।
আলজাজিরা জানিয়েছে, ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটোর সদস্য হওয়ার প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রসহ অন্য মিত্রদের ব্যাপক সমর্থন রয়েছে।
তুরস্ক দীর্ঘদিন ধরেই নর্ডিক দেশগুলোর ব্যাপারে অভিযোগ করে আসছে। বিশেষ করে সুইডেনের ব্যাপারে তুরস্কের অভিযোগ জোরালো। সে দেশে বহু তুর্কি অভিবাসী রয়েছে; যাদের মধ্যে নিষিদ্ধ কুর্দি বিদ্রোহীরাও রয়েছে। ২০১৬ সালে ব্যর্থ অভ্যুত্থানের সঙ্গে জড়িতরাও সুইডেনে আশ্রয় নেওয়ার অভিযোগ রয়েছে।
ন্যাটো প্রধানের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় এরদোয়ান সাফ জানিয়ে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত সুইডেন এবং ফিনল্যান্ড স্পষ্টভাবে দেখাবে না যে তারা মৌলিক বিষয়ে, বিশেষ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তুরস্কের সঙ্গে একাত্মতা প্রকাশ করবে, আমরা ওই দেশগুলোর ন্যাটো সদস্যপদ পাওয়ার বিষয়টি ইতিবাচকভাবে দেখব না।
সূত্র : আলজাজিরা।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














