সেন্টিয়ন ফার্মার প্লান্টে তৈরী হবে বিশ্বমানের ইনসুলিন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৫-২২ ১৬:৫১:৫২


ইলাই লিলি এন্ড কোম্পানী, ইউ এস এ-এর সহযোগিতায় সেন্টিয়ন ফার্মার প্লান্টে তৈরী হবে বিশ্বমানের ইনসুলিন। ইলাই লিলি এন্ড কোম্পানীর লোকাল পার্টনার ইন্টারন্যাশন্যাল এজেন্সিজ (বিডি.) লিমিটেড এর সহযোগী প্রতিষ্ঠান সেন্টিয়ন ফার্মা লিমিটেড।

সেন্টিয়ন ফার্মা লিমিটেডের ইনসুলিন ম্যানুফ্যাকচারিং প্লান্টের ভিত্তি প্রস্তর স্থাপন করেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মাননীয় মহাপরিচালক -মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ।

বিশেষজ্ঞদের মতে, সেন্টিয়ন ফার্মার প্লান্টে ইউ এস এ থেকে আমদানিকৃত ইনসুলিন এর Raw Matarials দ্বারা তৈরী হবে বিশ্বমানের ইনসুলিন যা বাংলাদেশের ডায়াবেটিক রোগীদের ডায়বেটিস নিয়ন্ত্রনে গুরুত্বপূর্ন অবদান রাখবে।

উক্ত ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের উপ-পরিচালক মো: হারুন অর রশীদ, সেন্টিয়ন ফার্মালিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী স্বপনকুমার মোদক ও কোম্পানীর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। বিজ্ঞপ্তি

এএ