রক্তের বদলা নেওয়া হবে: ইব্রাহিম রাইসি
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৫-২৩ ১৯:৩০:৫৯
রেভ্যুলেশনারি গার্ডের কর্নেল হত্যার প্রতিশোধ নেওয়া হবে বলেছেন, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।
এ বিষয়ে রাইসি বলেন, এই খুনিকে শিগগির খুঁজে বের করতে নিরাপত্তা কর্মকর্তাদের ওপর জোর দেওয়া হয়েছে। এই মহান শহীদের রক্তের বদলা নেওয়ার ব্যাপারে আমার কোনো সংশয় নেই। সোমবার এই খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের দিকে ইঙ্গিত করে রাইসি বলেন, এই ব্যাপারে কোনো সংশয় নেই যে এই অপরাধে বিশ্বের অহংকারীদের হাত আছে। এর আগে রেভ্যুলেশনারি গার্ডও একই ধরনের মন্তব্য করেছিল।
প্রসঙ্গত, ইরানের ক্ষমতাধর রেভ্যুলেশনারি গার্ডের কর্নেল সাইয়াদ খোদাইকে দুই বন্দুকধারী মোটরসাইকেলে এসে পাঁচটি গুলি করে হত্যার পর পালিয়ে যায়। ওই সময় তিনি তেহরানে নিজ বাড়ির সামনে গাড়ির মধ্যে ছিলেন। এখন পর্যন্ত এই ঘটনার দায় কেউ স্বীকার করেনি। বন্দুকধারীদের ধরতে অভিযান চলমান রয়েছে।
২০২০ সালের নভেম্বরে দেশটির শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহ হত্যার পর ইরানে এই প্রথম বড় কোনো নিরাপত্তা ভঙ্গের ঘটনা ঘটল।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














