এলকো ক্যাবলসের নিজস্ব বিক্রয় কেন্দ্র এখন নবাবপুরে
সান বিডি ডেস্ক আপডেট: ২০২২-০৫-২৩ ২০:১২:৫৪
দীর্ঘ দিন যাবৎ ইলেকট্রিক কেবলস বাজারজাত করা এলকো ওয়্যারস্ এ্যান্ড কেবলস্ লিমিটেড সেবার মান উন্নয়ন ও ক্রেতাসাধারনের হাতের নাগালে পণ্য পৌছে দেয়ার জন্য দেশব্যাপী নিজস্ব বিক্রয় কেন্দ্র উদ্বোধন করে আসছে। এরই ধারাবাহিকতায় কোম্পানিটির ঢাকার নবাবপুরে বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৩ মে) ঢাকা নবাবপুরের কাপ্তানবাজার কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এ বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়।
বিক্রয় কেন্দ্রটি উদ্বোধন করেন বাংলাদেশ ইলেকট্রিক্যাল এসোসিয়েশনস এর চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন(সি আই পি)। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারেক মাহমুদ মতিন, পরিচালক (অর্থ) মো: গোলাম মোরশেদ রাসেল ও পরিচালক মো: কামাল হোসেন মজুমদার ডলার। বিজ্ঞপ্তি
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














