করোনা: বিশ্বে মৃত্যু ছাড়াল ৬৩ লাখ ১ হাজার

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৫-২৪ ১০:৪৫:৫৮


বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ লাখ ১ হাজার ৪৩১ জনে। আর করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৫২ কোটি ৮০ লাখ ২৭ হাজার ৪০৮ জন হয়েছে।

মঙ্গলবার (২৪ মে) আন্তর্জাতিক পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় ৫৫৬ জনের মৃত্যু হয়েছে। আর এ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৫ লাখ ১১ হাজার ৮৯৬ জন।

এছাড়া বিশ্বে এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ৪৯ কোটি ৮২ লাখ ৭৩ হাজার ২৩৩ জন।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮ কোটি ৫১ লাখ ৬ হাজার ৫১৭ জন। মারা গেছেন ১০ লাখ ২৯ হাজার ১১২ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৪ কোটি ৩১ লাখ ৩৯ হাজার ৪৯৯ জন। মারা গেছেন ৫ লাখ ২৪ হাজার ৪৫৯ জন।

তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৮ লাখ ৩ হাজার ৯৯৫ জন। মারা গেছেন ৬ লাখ ৬৫ হাজার ৭২৭ জন।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।