বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট’র আলোচনা সভা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৫-২৪ ২০:২৩:৪৮
বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) “Preparation of Sector-Specific Trade Roadmaps for Overcoming the Graduation Challenges” শীর্ষক গবেষণা এবং Organisation for Economic Co-operation and Development (OECD) কর্তৃক পরিচালিত Production Transformation Policy Review (PTPR) গবেষণা বিষয়ে মঙ্গলবার (২৪ মে) বিএফটিআই সভাকক্ষে একটি আলোচনা সভার আয়োজন করে।
বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট-এর (বিএফটিআই) প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোঃ জাফর উদ্দীন সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং OECD এর বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়ন অর্থনীতিবিদ জনাব ড্যানিয়েল রবার্ট গে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাগণ, ব্যবসায়িক সমিতি ও সংগঠন এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভায় আলোচকগন ২০২৬ সালে বাংলাদেশের এলডিসি গ্রাজুয়েশনের সম্ভাব্য প্রভাব এবং এ থেকে উত্তরণের কৌশল বিষয়ে মতবিনিময় করেন।
বর্তমানে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) “Identification of Trade-related Graduation Challenges and Preparation of Sector-Specific Trade Roadmaps for Overcoming the Challenges” শীর্ষক একটি গবেষণা পরিচালনা করছে। এ গবেষণায় এলডিসি থেকে উত্তরণের চ্যালেঞ্জসমূহ চিহ্নিতকরন ও দেশের শীর্ষ ১২টি রপ্তানীখাত এর টেকসই উন্নয়নের উদ্দেশ্যে একটি রোডম্যাপ তৈরী করা হচ্ছে।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














