টাংগাইলে এলকো ওয়্যারস এন্ড ক্যাবলসের বিক্রয় কেন্দ্র উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৫-২৫ ১৪:০৬:১৩
আজ ২৫শে মে, ২০২২ ইং এলকো ওয়্যারস এন্ড ক্যাবলস লিমিটেড এর টাংগাইল বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শহীদুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী (পি ডব্লি ডি টাংগাইল ডিভিশন)। উপস্থিত ছিলেন এলকো ওয়্যারস এন্ড ক্যাবলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারেক মাহমুদ মতিন, পরিচালক (অর্থ) জনাব মোঃ গোলাম মোর্শেদ রাসেল, পরিচালক মোঃ কামাল হোসাইন মজুমদার ডলার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডিজিএম শেখ আব্দুল হাফিজসহ কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। আরও উপস্থিত ছিলেন টাংগাইল জেলা ইলেক্ট্রিক এ্যাসোসিয়েশন এর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অত্র এলাকার স্বনামধন্য ব্যবসায়ীবৃন্দ ও অন্যান্য গণ্য মান্য ব্যক্তি বর্গ।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














