পূবালী ব্যাংকের মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী উদ্বোধন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৫-২৫ ১৭:২৯:৫৭
দেশের কর্মসংস্থান সৃষ্টি ও অন্তর্ভুক্তিমূলক জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধির অংশ হিসেবে Skills for Employment Generation Program, Tranche-৩ প্রকল্পের আওতায় “Entrepreneurship Development Program” শীর্ষক মাসব্যাপী একটি প্রশিক্ষণ কর্মসূচী পূবালী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে (পিবিটিআই) সম্প্রতি উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার ও হেড অব এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস্ ডিপার্টমেন্ট মোঃ জাকের হোসেইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোহাম্মদ আলী। সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের ডিজিএম রতন কুমার শীল।
এসময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ডিজিএম আরিফুজ্জামান, জয়েন্ট ডিরেক্টর মোঃ জাহিদ ইকবাল, পূবালী ব্যাংক লিমিটেডের জেনারেল ম্যানেজার ও হেড অব এসএমই নরেশ চন্দ্র বসাক উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কর্মসূচীতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মোট ২৫ জন প্রতিশ্রুতিশীল উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














